নর্থ গার্ডেন স্কুল এন্ড কলেজ শিক্ষার আলো ছড়িয়ে দেওয়ার এক দৃঢ় অঙ্গীকার নিয়ে প্রতিষ্ঠিত হয়েছে। উত্তরবঙ্গের স্বনামধন্য ও ঐতিহ্যবাহী ব্যবসায়িক প্রতিষ্ঠান তামিম গ্রুপ-এর একটি গর্বিত অঙ্গ প্রতিষ্ঠান হিসেবে এটি পরিচালিত হচ্ছে। মানসম্মত শিক্ষা ও নৈতিক মূল্যবোধের সমন্বয়ে একটি সুশিক্ষিত প্রজন্ম গড়ে তোলাই আমাদের মূল লক্ষ্য।

তামিম গ্রুপের পৃষ্ঠপোষকতায় নর্থ গার্ডেন স্কুল এন্ড কলেজ আগামীতে এই অঞ্চলের অন্যতম শ্রেষ্ঠ বিদ্যাপীঠ হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে নিরলস কাজ করে যাচ্ছে। আমাদের স্বপ্ন—এখানকার প্রতিটি শিক্ষার্থী যেন দেশপ্রেমিক ও সুনাগরিক হিসেবে নিজেকে গড়ে তুলে বিশ্বমঞ্চে অবদান রাখতে পারে।

একটি আধুনিক ও যুগোপযোগী শিক্ষাপ্রতিষ্ঠানের অভাব পূরণের লক্ষ্যে তামিম গ্রুপ এই বিদ্যাপীঠটি প্রতিষ্ঠা করে। সূচনালগ্ন থেকেই আমরা শিক্ষার্থীদের মেধা ও মনন বিকাশে কাজ করে যাচ্ছি। বর্তমানে প্রতিষ্ঠানটিতে নার্সারি থেকে দশম শ্রেণি পর্যন্ত পাঠদান করা হচ্ছে।